September 11, 2026, 1:24 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ইন্দুরকানীতে জাতীয় যুব দিবস পালিত

মোঃ মা

 

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধিঃদৈনিক৩৬জুলাই

 

 

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ১০টায়

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়ে উপজেলার সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তর উদ্যোগে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দীন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন এলাকার যুব উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম। পরে যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

মোঃ মামুন হাওলাদার শিমুল

০১৭৬৪ ৯৪৫১০৫



আমাদের পেজ লাইক করুন