July 29, 2026, 5:40 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি;

কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শহরের একরামপুর করগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন ইউনিয়ন কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রধান নির্বাচন কমিশনার এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম নবনির্বাচিতদের শপথ পাঠ করান। এ সময় মোট ১৩টি পদে নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শ্রমিক উপস্থিত ছিলেন, যা পুরো অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

 

নবনির্বাচিত সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন আমি সাধারন শ্রমিকদের নিয়ে কাজ করতে চাই৷ পাশাপাশি নবনির্বাচিত সাধারণ সম্পাদক দ্বীন আল ইসলাম উজ্জ্বল বলেন,
“শ্রমিকরা আমাকে ভোট দিয়ে যে বিশ্বাস দেখিয়েছেন, তার জন্য আমি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ। সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। শ্রমিকদের অধিকার রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। সবাই আমার জন্য দোয়া করবেন।”
সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।



আমাদের পেজ লাইক করুন