June 1, 2026, 12:51 pm
শিরোনাম :
তারাকান্দায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আলোর পথে মনপুরা: ৯০ হাজার মানুষের স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে দ্বীপ উপজেলা নাসিরনগরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, ‎ নাসিরনগরে পরকীয়া প্রেমিকের বাড়িতে গিয়ে পাঁচ সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা ভোলা চার আসনের সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের অস্ত্রোপচার সফল। কুরবানির ঈদকে ঘিরে নাসিরনগরের কামার পল্লীগুলোতে বেড়েছে হাতুরির টুং টাং শব্দ, ‎বেড়েছে ব্যস্ততা, ‎ নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক মনপুরায় জেলেদের মাঝে বিশেষ প্রণোদনার রেশম বিতরণ অনুষ্ঠিত নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট। ‎ তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত ৯
নোটিশ :

জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ব্রাঞ্চ ম্যানেজার কনফারেন্স

মোঃ মাকসুদুর রহমান ঢাকা
Oplus_0

পুরানা পল্টন প্রতিনিধি -দৈনিক৩৬জুলাই

অদ্য ৫ জুলাই ২০২৫ শনিবার দিনব্যাপী জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্র্যান্ড ওপেনিং ব্রাঞ্চ ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব এটিএম এনায়েত উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগ কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ ছায়েদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্য জনাব এস এম নুরুজ্জামান।

সভার সভাপতিত্ব করেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জনাব মোঃ আরিফ হোসেন।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির নিকট থেকে চিফ অপারেশন অফিসার জনাব মোঃ শাহাদাত হোসেন জিপ গাড়ী এবং সেলস ম্যানেজার জনাব আবুল মোবারক ও ব্রাঞ্চ ম্যানেজার জনাব রনি কুমার দাস ডায়মন্ড রিং অর্জন করেন। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরীতে ব্যবসা সফল কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

সভা শেষে প্রধান অতিথি প্রতি মাসে ব্রাঞ্চ ম্যানেজার মিটিং আয়োজনের বিষয়ে সম্মতি প্রকাশ করেন। সভায় সারা দেশ থেকে প্রায় ২ শতাধিক বিএম ও এক্সিকিউটিভ অংশগ্রহন করেন।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন