September 11, 2026, 12:55 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগরের শিক্ষক শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন এমপি এমএ হান্নান। ‎

মোঃ সাইফুল ইসলাম


নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

‎ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান এর প্রচেষ্টায় প্রথমবারের মত জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তিনটি কলেজসহ ৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ শিক্ষার্থী ।

 

আজ বৃহস্পতিবার বেলা ২টায় নাসিরনগর সরকারি কলেজ ও চাতলপাড় ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীসহ এবং গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ,নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়,কুন্ডা উচ্চ বিদ্যালয়,ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৬০ জন শিক্ষার্থী সংসদ ভবনে যান। এ সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্টানের ১০ জন করে শিক্ষার্থী সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখে এবং পরে সংসদ সদস্য এম এ হান্নান শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সংসদ এলডি হলে দুপুরের খাবার খান এবং তাদের খোঁজখবর নেন। বেলা ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে তারা সংসদের দর্শনার্থী গ্যালারিতে বসে অধিবেশনের বৈঠক প্রত্যক্ষ করে। এ সময় তাদের সঙ্গে কলেজের প্রভাষক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বাজেট অধিবেশনের ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান এর প্রচেষ্টায় প্রথমবারের মত নাসিরনগর উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকরা অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পেলেন। উল্লেখ, নাসিরনগরের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থীরা বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। আর এ সুযোগ সৃষ্টি করে দেয়ায় অভিভাবক মহলসহ স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নানকে অভিনন্দন জানিয়েছেন।



আমাদের পেজ লাইক করুন