June 1, 2026, 12:51 pm
শিরোনাম :
তারাকান্দায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আলোর পথে মনপুরা: ৯০ হাজার মানুষের স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে দ্বীপ উপজেলা নাসিরনগরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, ‎ নাসিরনগরে পরকীয়া প্রেমিকের বাড়িতে গিয়ে পাঁচ সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা ভোলা চার আসনের সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের অস্ত্রোপচার সফল। কুরবানির ঈদকে ঘিরে নাসিরনগরের কামার পল্লীগুলোতে বেড়েছে হাতুরির টুং টাং শব্দ, ‎বেড়েছে ব্যস্ততা, ‎ নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক মনপুরায় জেলেদের মাঝে বিশেষ প্রণোদনার রেশম বিতরণ অনুষ্ঠিত নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট। ‎ তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত ৯
নোটিশ :

হাসিনাকে ফেরাতে বাংলাদেশের দেয়া চিঠি নিয়ে কী বললো ভারত?

নাদিমুল হক
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেয়া চিঠি পর্যালোচনা করার কথা জানিয়েছে ভারত।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার (২৬ নভেম্বর) এ কথা জানান।

 

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক;

 
রণধীর জয়সওয়াল বলেছেন, ‘বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি (বাংলাদেশের দেয়া চিঠি) পর্যালোচনা করা হচ্ছে।’ 
  
তিনি আরও বলেন,  

আমরা অনুরোধটি (হাসিনাকে ফেরতের) পেয়েছি এবং সেটি খতিয়ে দেখা হচ্ছে। আমরা বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব অংশীদারদের সঙ্গে এ বিষয়ে গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখব।

 

 

এর আগে, জুলাই হত্যাযজ্ঞে জড়িত থাকার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে দিল্লিকে চিঠি পাঠানো হয়।
 
রোববার (২৩ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
 
 
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে শুক্রবার (২১ নভেম্বর) ভারতকে আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে।
 
তৌহিদ হোসেন আরও বলেন, চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে দুই দিন আগে।
 



আমাদের পেজ লাইক করুন