June 1, 2026, 1:05 pm
শিরোনাম :
তারাকান্দায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আলোর পথে মনপুরা: ৯০ হাজার মানুষের স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে দ্বীপ উপজেলা নাসিরনগরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, ‎ নাসিরনগরে পরকীয়া প্রেমিকের বাড়িতে গিয়ে পাঁচ সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা ভোলা চার আসনের সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের অস্ত্রোপচার সফল। কুরবানির ঈদকে ঘিরে নাসিরনগরের কামার পল্লীগুলোতে বেড়েছে হাতুরির টুং টাং শব্দ, ‎বেড়েছে ব্যস্ততা, ‎ নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক মনপুরায় জেলেদের মাঝে বিশেষ প্রণোদনার রেশম বিতরণ অনুষ্ঠিত নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট। ‎ তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত ৯
নোটিশ :

গাজা অভিমুখী জাহাজ থেকে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী

মাকসুদুর রহমান

মাকসুদুর রহমান

স্টাফ রিপোর্টার ঢাকা  দৈনিক৩৬জুলাই

 

গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা “কনশেন্স” নামের মানবাধিকার জাহাজটি থেকে বাংলাদেশি খ্যাতনামা আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

বুধবার (৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন,

“আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে।”

তিনি আরও বলেন,

“আমি আমার সকল কমরেড ও বন্ধুদের কাছে আহ্বান জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।”

জানা গেছে, শহিদুল আলম “ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন”-এর অংশ হিসেবে গাজা অভিমুখী এই অভিযানে যোগ দেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, বুধবার ভোর নাগাদ তাদের জাহাজ “রেড জোন” তথা বিপজ্জনক এলাকায় প্রবেশ করবে বলে ধারণা করছেন।

উল্লেখ্য, “ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন” হচ্ছে এক আন্তর্জাতিক মানবাধিকার উদ্যোগ, যার লক্ষ্য গাজার ওপর আরোপিত অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলের দমননীতির বিরুদ্ধে বৈশ্বিক জনমত তৈরি করা।

📸 সংবাদ উৎস: শহিদুল আলমের ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট



আমাদের পেজ লাইক করুন