July 29, 2026, 10:19 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল

মোঃ মাহবুবুর রহমান
Oplus_0

 

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

 

 

গোপালগঞ্জে জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে।
১৭ জুলাই ২০২৫ বিকেলে কাঁচপুর পেট্রোল পাম্প থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বালুর মাঠে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। মিছিলের পূর্বে কাঁচপুরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা মো. মমিনুল হক সরকার।
জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান সমাবেশ পরিচালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মমিনুল হক সরকার বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে গোপালগঞ্জে রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রভাব বিদ্যমান। তাদের চিহ্নিত করে অপসারণ না করলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে না। জামায়াতে ইসলামীর প্রতীকে ভোট দিলে দেশে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হুসাইন ভূঁইয়া, আড়াইহাজার আসনের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, রূপগঞ্জ আসনের প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা এবং জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের তদারককারী আবু সাঈদ মো. মুন্না উপস্থিত ছিলেন।

এছাড়া বন্দর, আড়াইহাজার, সোনারগাঁ, রূপগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলার আমির, থানা আমির, সেক্রেটারি, দায়িত্বশীল, কর্মী ও সমর্থকবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন