September 11, 2026, 1:23 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুড়িগ্রাম সদর উপজেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান

 

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রাম সদর উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ গ্রান্ড এসেম্বলি হলরুমে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। এসময় আরও উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদর উপজেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক শাহজাহান আলী সুমন, সদস্য সচিব আব্দুল মালেক সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব সহ জেলা, উপজেলা ও এনসিপি অঙ্গসংগঠনের অনান্য নেতৃবৃন্দ।

সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে দলীয় নেতাকর্মীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভার প্রধান অতিথি এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, একটি শক্তিশালী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দলের আদর্শ ও নীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনের প্রতি অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, কুড়িগ্রাম সদর উপজেলায় দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 



আমাদের পেজ লাইক করুন