October 29, 2026, 2:47 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ।

রিপোর্টারের নাম

নিজস্ব প্রতিবেদক: 
দৈনিক ৩৬ জুলাই ঢাকা।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ
সংগৃহীত ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর আরামবাগ হাইস্কুল প্রাঙ্গণে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নির্দেশনায় খাদ্যসামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুল্লাহ মাহবুব।

এ সময় জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাবিবুল্লাহ মাহবুব বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় আদর্শের প্রতীক। তার আদর্শ ও দেশপ্রেম আমাদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সব সময়ে অনুপ্রেরণা জোগায় এবং জনগণের পাশে থাকার শিক্ষা দেয়।প্রিয় নেতাকে স্মরণ করে আজ দোয়ার আয়োজন করি

প্রসঙ্গত, গত ৩০ মে ছিল জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে সারা দেশে আট দিনের নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।



আমাদের পেজ লাইক করুন