July 28, 2026, 7:02 pm
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

জুলাই বিপ্লবীরা আগেই মরে গেছে, তাদের মরার ভয় দেখাবেন না- ড. আতিক মুজাহিদ

আসাদুজ্জামান
Oplus_0

আসাদুজ্জামান,কুড়িগ্রাম প্রতিনিধি: ১৬-০৭-২০২৫

 

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, জুলাই বিপ্লবীরা আগেই মরে গেছে, তাদের মরার ভয় দেখাবেন না। আমাদের যখন সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল, সেই মুহূর্তে ইন্ডিয়ান দালালেরা, আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীরা আমাদের জুলাই বিপ্লবীদের আক্রান্ত করেছে।

বুধবার বিকেল সাড়ে ৫ টায় এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে গোপালগঞ্জে জুলাই বিপ্লবী যোদ্ধা ও এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর আওয়ামীলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বাংলা ব্লকেড কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যে সরকার জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত, আবু সাঈদের রক্তে গঠিত, সেই সরকারের আমলে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড থাকে।

তিনি বলেন, হাসনাত-সারজিসেরা শুধু জুলাইয়ের সন্তান না, এরা বাংলাদেশের সন্তান। তিনি দ্রুত গোপালগঞ্জের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্থ দোয়েল চত্বর থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দোয়েল চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, দিনার মিনহাজ, মাহমুদুল হাসান জুয়েল, জাতীয় যুব শক্তির জেলা আহ্বায়ক এম রশীদ আলী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।

www.daynik36july.com

 



আমাদের পেজ লাইক করুন