July 29, 2026, 8:26 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে লালমাইয়ের বাগমারা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

মনিরুল ইসলাম
Oplus_0

 

মনিরুল ইসলাম : প্রতিনিধি লালামাই  কুমিল্লা,

 

 

১৫/০৭/২০২৫ ইং মঙ্গলবার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে,ঢাকা মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে কুমিল্লা জেলা লালমাই উপজেলা বাগমারা উত্তর ইউনিয়ন ও বাগমারা দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, বিক্ষোভ মিছিলের লালমাই উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাগমারা উত্তর ইউনিয়ন ও বাগমারা দক্ষিণ ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সকল পেশার মানুষ ও সাধারণ জনগণকে অংশগ্রহণ করতে দেখা যায়।

তাৎক্ষণিক প্রতিবাদ সভায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য
মানিক মিয়ার
সঞ্চালনায় বক্তব্য রাখেন,
জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ন আহবায়, লালমাই উপজেলা বিএনপি,
আসলাম মজুমদার, যুগ্ম আহ্বায়ক, লালমাই উপজেলা বিএন পি,
মনির হোসেন ডালিম সভাপতি, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি,
জহিরুল হক জহির
সাধারণ সম্পাদক, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি,
আব্দুল খালেক, সভাপতি বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপি,
হাফেজ বিল্লাল হোসেন, সভাপতি ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও
প্রফেসার তারেকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার হয়ে মামলা, হামলা, গুম-খুনের শিকার হয়েছে। নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন অপপ্রচার শুরু করেছে। আমরা মাঠে আছি এবং থাকবো। কঠোর ভাবে এ সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। আমরা ছাড় দেই, তবে ছেড়ে দেই না। ভবিষ্যতে কোন ষড়যন্ত্র করতে হলে ভেবে চিন্তে করবেন। আমরা বানের জলে ভেসে আসা সংগঠন নয়। আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, আপনাদেরও সেই অবস্থা হবে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন