October 27, 2026, 3:43 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে কৃষকের গোয়ালঘর ভস্মীভূত

আসাদুজ্জামান

 

আসাদুজ্জমান,প্রতিনিধি, কুড়িগ্রাম: প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

২৪.০৮.২০২৫ খ্রি.

 

 

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে এক অসহায় কৃষকের গোয়ালঘর ভস্মীভূত হয়ে চারটি গবাদিপশু পুড়ে মারা গেছে। আজ রোববার ভোর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক শামসুল হকের গোয়ালঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা দৌড়ে আসলেও গোয়ালঘরে আটকে থাকা তিনটি গরু ও একটি ছাগলকে আর বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গোয়ালঘরসহ গবাদিপশু সম্পূর্ণ ভস্মীভূত হয়। সৌভাগ্যবশত বসতবাড়ি আগুনের কবল থেকে রক্ষা পায়।
পরিবারের ধারণা, গোয়ালঘরে রাখা কয়েলের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারটি।

ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘শামসুল হক একজন গরীব কৃষক। এই দুর্ঘটনায় তিনি নিঃস্ব হয়ে গেছেন। তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের চেষ্টা করা হবে।’

স্থানীয়দের মতে, জীবনের সবটুকু সঞ্চয় দিয়ে লালনপালন করা গবাদিপশুই ছিল শামসুল হকের একমাত্র ভরসা। আগুনে সেই সম্বল হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
০১৭১৮৬৮৫৪০৮



আমাদের পেজ লাইক করুন