June 1, 2026, 12:52 pm
শিরোনাম :
তারাকান্দায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আলোর পথে মনপুরা: ৯০ হাজার মানুষের স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে দ্বীপ উপজেলা নাসিরনগরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, ‎ নাসিরনগরে পরকীয়া প্রেমিকের বাড়িতে গিয়ে পাঁচ সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা ভোলা চার আসনের সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের অস্ত্রোপচার সফল। কুরবানির ঈদকে ঘিরে নাসিরনগরের কামার পল্লীগুলোতে বেড়েছে হাতুরির টুং টাং শব্দ, ‎বেড়েছে ব্যস্ততা, ‎ নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক মনপুরায় জেলেদের মাঝে বিশেষ প্রণোদনার রেশম বিতরণ অনুষ্ঠিত নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট। ‎ তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত ৯
নোটিশ :

শেষ মুহূর্তে জমে উঠেছে নাসিরনগরের বিভিন্ন ঈদ বাজার, দোকানে দোকানে নারীদের উপচে পড়া ভীড়

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি


‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি

‎ঈদুল ফিতরকে সামনে রেখে নাসিরনগরের বিভিন্ন মার্কেট ও দোকানে ক্রেতাদের ভীড় বাড়তে শুরু করেছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, পুরুষদের তুলনায় নারীদের পোশাকের দোকানগুলোতে ভিড় অনেক বেশি। বিশেষ করে শাড়ি, থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা ও বিভিন্ন ফ্যাশনেবল পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে। পাশাপাশি জুতা ও প্রসাধনী দোকানগুলোতেও ক্রেতা সমাগম দেখা গেছে।

‎ব্যবসায়ীরা বলছেন, ঈদের কেনাকাটায় নারীদের আগ্রহ বরাবরই বেশি থাকে। পরিবারের সবার পোশাক কেনার দায়িত্ব এখন অনেক সময় নারীরাই নিয়ে থাকেন। ফলে মার্কেটগুলোতে নারীদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা যায়। এছাড়া নতুন নতুন ডিজাইন ও ফ্যাশনের পোশাক দেখতে এবং পছন্দের পোশাক বেছে নিতে নারীরা দোকানে বেশি সময় ব্যয় করেন।

‎সোমবার (১৬ মার্চ)  নাসিরনগরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভীড়। তবে এই চিত্র পুরুষের পোশাকের দোকানগুলোর তুলনায় নারীদের পোশাকের দোকানগুলোতে বেশি দেখা গেছে। নারী ক্রেতারা শাড়ি, থ্রি-পিসসহ নানা রকমের পোশাক কিনতে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন। অনেক জায়গায় ট্রায়াল রুমের সামনেও লম্বা লাইন দেখা গেছে। সন্ধ্যার পর থেকে নারীদের পোশাকের দোকানগুলোতে ভিড় বাড়ে বলে জানান ব্যবসায়ীরা।

‎নাসিরনগর বাজারে কয়েকজন নারী ক্রেতার সঙ্গে কথা হয় প্রতিবেদকের, তারা বলেন, ঈদে নতুন পোশাক পরার আনন্দই আলাদা। নতুন পোশাক পরে ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যাওয়া হয়। তাই একটু সময় নিয়ে পছন্দমতো পোশাক কিনতে মার্কেটে আসতে হয়েছে। অন্যবারের তুললায় দাম কিছুটা বেশি। তবে ভীড়ের কারণে অনেক সময় কেনাকাটায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এখন পর্যন্ত বেশকিছু দোকান ঘুরে মাত্র একটা জামা কিনলাম। আরো কয়েকটা দোকান ঘুরে পছন্দের পোশাক কিনতে হবে। ঈদের এখনো কয়েকদিন বাকি আছে। পোশাকের পাশাপাশি, কসমেটিকস কিনতে হবে। সেটি এখনো কেনা হয়নি। পোশাক কেনা শেষ হলে ই ম্যাচিং করে  কসমেটিকস ও জুতা কেনা শুরু করবো।



আমাদের পেজ লাইক করুন