ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি:
শিশুর জন্মদিন মানেই পরিবারে নতুন আনন্দের রঙ ছড়ানো।
“শিশুর হাসিতেই ফুটে ওঠে ঘরের আলো,
জন্মদিনে মেলে খুশির ডানা, স্বপ্নের ভালোবাসার রংগিন ডানা”
আরশী তুমি মায়ের কোলে বড় হয়ে উঠো,
ন্যায় নীতি আর আদর্শের ফুল হয়ে ফুঠো।
গত ৩ ডিসেম্বর দুপুর ১২টায় কিশোরগঞ্জ
সদর উপজেলার লতিফাবাদ এলাকায় যথাযথ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মোছাঃ আরশী জান্নাত (তাইয়্যেবার)–এর প্রথম জন্মদিন। আরশী তার বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ায় পরিবারে উৎসবের আমেজ ছিল একেবারেই আলাদা।
আরশীর বাবা মোঃ মিজানুর রহমান, যিনি পেশায় একজন চাকরিজীবী, জানান—
“আরশী আমাদের ঘরের একমাত্র আলো। তার প্রথম জন্মদিন হওয়ায় পরিবারের সবার মাঝে ছিল এক ধরনের বিশেষ আনন্দ। মেয়ের সুস্থতা ও সুন্দর উজ্জল ভবিষ্যৎই কামনাই আমাদের একমাএ লক্ষ্য।
মা মোছাঃ পাপড়ী আক্তার, যিনি একজন গৃহিণী, আবেগভরা কণ্ঠে বলেন—
“প্রথম জন্মদিন বলে প্রস্তুতিটা অনেক বড় করে করেছি। সবার ভালোবাসা আর দোয়ায় দিনটি সত্যিই স্মরণীয় হয়ে থাকল।”
জন্মদিন উপলক্ষে ঘরোয়া পরিবেশে কেক কাটা, দোয়া এবং নিকট আত্মীয়দের শুভাকাঙ্ক্ষা মিলিয়ে পুরো আয়োজনটি ছিল সরল কিন্তু হৃদয়স্পর্শী। পরিবারের সদস্যরা ছোট্ট আরশীর দীর্ঘায়ু, সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আরশী জান্নাত (তাইয়্যেবার)-এর জন্মদিন উপলক্ষে লতিফাবাদ এলাকায় ছোট্ট পরিসরে হলেও সৃষ্টি হয়েছিল এক উষ্ণ, ভালোবাসায় ভরা পরিবেশ।
আরশীর জন্মদিনে আরশীর উজ্জ্বল ভবিষ্যত কামনায়, আরশীর বাবা,মা,দাদা,দাদি,নানা,নানু,মামা,মামী,ভাই, বোন, ফুফু, খালা,চাচা,চাচি সহ আরও অসংখ্য গুনগ্রাহি ও আত্মীয় স্বজন