October 29, 2026, 3:59 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ইন্দুরকানীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মোঃ মামুন হাওলাদার শিমুল

 

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ দৈনিক৩৬জুলাই

 

 

 

 

দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়।

দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা চত্বরের সামনে থেকে র‍্যালী শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালী শেষ করে উপজেলা পুকুরে পোনা অবমুক্ত করণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী।

মেরিন ফিসারিজ অফিসার আইনুল নিশাদ এর   সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মহিউদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: সোহেল রানা, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম,  পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিপক কুমার সহ স্থানীয় মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি গন বক্তব্য রাখেন।

 





আমাদের পেজ লাইক করুন