October 27, 2026, 2:21 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কিশোরগঞ্জে পোল্ট্রি খামারিদের শীতকালীন ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃজোনায়েদ হোসেন জুয়েল

,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি;

কিশোরগঞ্জ জেলা পোল্ট্রি খামারীদের উদ্যোগে শীতকালীন পোল্ট্রি ব্যবস্থাপনা ও করণীয় বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ইং, সকাল ১০টায় শহরের গাইটাল এলাকার অতিথি কমিউনিটি সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাঃ আঃ মান্নান, যিনি শীতকালীন সময়ের তাপমাত্রা নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ এবং পুষ্টি ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন জননেতা খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। তিনি তাঁর বক্তব্যে বলেন, কিশোরগঞ্জে পোল্ট্রি শিল্পের উন্নয়নে আধুনিক জ্ঞান ও প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের সেমিনার খামারিদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গুরুত্বপূর্ণ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—ডা.শফিকুল ইসলাম,ডিজিএম প্লানেট গ্রুপ,
জনাব মোঃ সাদেকুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি, পোল্ট্রি এসোসিয়েশন ও উপদেষ্টা, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা শাখা
জনাব ডাঃ মোঃ সাইফুল আলম, সভাপতি, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা শাখা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ডাঃ মোহাম্মদ শরীফ
ডাঃ স্বপন চন্দ্র বণিক
মোঃরাইসুল ইসলাম ,সেলস্ ম্যানেজার প্লানেট গ্রুপ,
মোঃ রফিকুল ইসলাম
সাইফুদ্দিন আহমেদ
মোঃ নূরুল আরেফিন লিংকন
ডাঃ মোঃ আব্দুল মান্নান
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ শহীদ মল্লিক ও মোঃ আব্দুল ওয়াদুদ।

সেমিনার সফল করতে সহযোগিতা করেছে— প্লানেট এগ্রো লিঃ , আস্থা ফিড লিঃ, কোয়ালিটি ফিড লিঃ, ডায়মন্ড এগ লিঃ, এবং এস.বি ফিড লিঃ।

সেমিনারে বক্তারা শীতকালীন খামার ব্যবস্থাপনা, সঠিক বায়ো-সিকিউরিটি, ভ্যাকসিনেশন সূচি, পুষ্টি ও রোগ প্রতিরোধ বিষয়ে খামারিদের সম্পূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক খামারি অংশগ্রহণ করেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মাঝে দিকনির্দেশনামূলক হ্যান্ডনোট বিতরণ করা হয়।



আমাদের পেজ লাইক করুন