মোঃ মাহফুজুর রহমান ফরহাদ
ইটনা কিশোরগন্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়হাটি গ্রামে অবস্থিত দেওয়ান আব্দুর রহিম মোহাম্মাদিয়া নুরানী হাফিজিয়া মাদরাসার উদ্যোগে ইটনা বড় হাটিতে এক বিশাল ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহফিলটি এলাকার সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফেরাত কামনা করে আয়োজন করা হয়।
এতে মাদরাসার শিক্ষার্থী, আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
মাহফিলে রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন
বিশিষ্ট আলেমগণ মাওলানা ইব্রাহীম খলিল সাহেব, হাফেজ মোঃ আব্দুনুর, মাওলানা এ.কে.এম নুরুল্লাহ এবং মাওলানা ইউনুস আলী সাহেব। তাঁদের বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং সমাজে ইসলামের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে এবং এলাকার সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ক্বারী মীর আজিজুল হক।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন
মাদরাসা সভাপতি হাফেজ আশিকুর রহমান পায়েল, সেক্রেটারি বাহারুল আলম, ক্যাশিয়ার হাফেজ মাইনুল ইসলাম, সহ-সেক্রেটারি হাফেজ মানিক, সহ-সভাপতি মোসাদ্দেক আলী রাজ, দপ্তর সম্পাদক হাফেজ রাসেল ইসলামসহ কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
মাহফিলে উপস্থিত আলেম-ওলামা, মাদরাসার শিক্ষার্থী এবং বড়হাটি গ্রামের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক আধ্যাত্মিক ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি করে।
সার্বিক সহযোগিতায় ইটনা গ্রুপ।