তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাও ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাজদারিকেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কআসাদুল হক মন্ডল,আসাদ মন্ডল। আরও উপস্থিত ছিলেন,কামারগাও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম,যুগ্ম আহবায়ক ছাইদুল ইসলাম ফকির,যুগ্ম আহবায়ক কামাল হোসেন,রফিকুল ইসলাম মেম্বার,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নজরুল ইসলাম আজাদ,তারাকান্দা উপজেলা যুবদলের নেতা ফরিদ আহমেদ এবং ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।