মোঃ মাহফুজুর রহমান ফরহাদ
ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি।
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তায়ালার অসীম রহমত ও করুণায় ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানাধীন শরফিকান্দা (চেয়ারম্যান বাড়ি), নূরপুর-আদমপুর এলাকায় অবস্থিত হাজী নিকাইল বেপারী তাহফিজুল কোরআন নূরানী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ২য় বার্ষিক ইসলামী মহা-সম্মেলন অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া—তিনি আমাদের এই দ্বীনি আয়োজনকে কবুল করেছেন এবং শান্তিপূর্ণভাবে সফলতার সাথে সমাপ্ত করার তাওফিক দান করেছেন।
উক্ত সম্মেলনে মাদ্রাসার হিফজ বিভাগের ৪ জন মেধাবী ছাত্রকে পাগড়ী পরিয়ে সম্মানিত করা হয়, যা ছিল উপস্থিত সকলের জন্য এক আবেগঘন ও গৌরবময় মুহূর্ত।
সম্মানিত হাফেজগণ হলেনঃ
* হাফেজ মোঃ শাহিন আলম
* হাফেজ মোঃ মোস্তাকিম বিল্লাহ
* হাফেজ মোঃ মোবাশ্বির আহমেদ
* হাফেজ মোঃ মোশাহিদ আহমেদ
যোগ্য বুযুর্গ উলামায়ে কেরামদের বরকতময় হাতে তাদের মাথায় পাগড়ী পরানো হয়। এ দৃশ্য পুরো অনুষ্ঠানে এক অনন্য মর্যাদা, গাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের সম্মানিত অভিভাবকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এটি ছিল তাঁদের ত্যাগ, ভালোবাসা ও সন্তানের দ্বীনি শিক্ষায় অবদানের স্বীকৃতি।
পাশাপাশি মাদ্রাসার সম্মানিত সভাপতি, সহ-সভাপতি এবং মোহতামিম সাহেবকেও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, তাঁদের নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও দিকনির্দেশনার জন্য।
মাহফিলের শেষ পর্বে দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী মুসলিম ভাই-বোন, স্থানীয় এলাকাবাসী ও কবরবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আল্লাহ তায়ালার দরবারে রহমত, বরকত ও নাজাত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে,উক্ত মাদ্রাসার হিফজ বিভাগ, নাজেরা বিভাগ ও নূরানী বিভাগে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
আপনার কলিজার টুকরা সন্তানকে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও দ্বীনি পরিবেশে গড়ে তুলতে আজই মাদ্রাসায় ভর্তি করান। এখানে অভিজ্ঞ, যোগ্য ও মেহনতি মোয়াল্লিমদের মাধ্যমে অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সাথে পাঠদান করা হয়।
ভর্তির জন্য যোগাযোগ করুন:
০১৭১৫১৮৬৩০১
হাফেজ মাওলানা মারিফ বিন আমজাদ কিশোরগঞ্জী
মোহতামিম, অত্র মাদ্রাসা।
দোয়া কামনায়ঃ-
জনাব জয়নাল আবেদীন
(হাজী নিকাইল বেপারী সাহেবের বড় সন্তান)
প্রতিষ্ঠাতা, অত্র মাদ্রাসা।
আল্লাহ তায়ালা এই মাদ্রাসাকে কবুল করুন, এটিকে দ্বীনের খেদমতের এক উজ্জ্বল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করুন এবং সংশ্লিষ্ট সকলকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমিন।