June 1, 2026, 1:03 pm
শিরোনাম :
তারাকান্দায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আলোর পথে মনপুরা: ৯০ হাজার মানুষের স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে দ্বীপ উপজেলা নাসিরনগরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, ‎ নাসিরনগরে পরকীয়া প্রেমিকের বাড়িতে গিয়ে পাঁচ সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা ভোলা চার আসনের সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের অস্ত্রোপচার সফল। কুরবানির ঈদকে ঘিরে নাসিরনগরের কামার পল্লীগুলোতে বেড়েছে হাতুরির টুং টাং শব্দ, ‎বেড়েছে ব্যস্ততা, ‎ নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক মনপুরায় জেলেদের মাঝে বিশেষ প্রণোদনার রেশম বিতরণ অনুষ্ঠিত নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট। ‎ তিস্তা ব্রিজ টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত ৯
নোটিশ :

হোসেনপুরে ২৪বছর পর আদালতের আদেশে খালেকের দখলে জমি হস্তান্তর

মোঃজোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

মোঃজোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ, ২০ অক্টোবর ২০২৫
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আদালতের আদেশে একটি জমির দখল প্রদান সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান দখলসংক্রান্ত মামলার রায় অনুযায়ী হাজী মোঃ আব্দুল খালেকের অনুকূলে উক্ত সম্পত্তি হস্তান্তর করা হয়।
সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার আতিয়া মৌজার সিএস দাগ নং ৯৭/৯৯, খতিয়ান নং ৪১১, শ্রেণি “কালা পাড়া পূর্ব আতিরা পায়রা বিঠা পোমদী ইউনিয়ন” এলাকায় প্রায় ৭৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। মামলাটি মওকুফ হওয়ার পর আদালত বেলিফের মাধ্যমে হাজী আব্দুল খালেকের পক্ষে জমির দখল নিশ্চিত করেন।এই সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা মোহসী মাসনাদ সহকারী কমিশনার(ভূমি)
ও পৌর প্রশাসক, হোসেনপুর পৌরসভা এছাড়াও উপস্থিত হোসেনপুর থানার পুলিশের সদস্য৷
দলিল অনুযায়ী, মামলায় বাদী ছিলেন হাজী মোঃ আব্দুল খালেক ও সহযোগী আমির হামজা গং। অন্যদিকে বিবাদী ছিলেন ফরিদ, আতু, আহসান, মাতু, ইদ্রিস আলী প্রমুখ।
আদালতের নাজির ও সংশ্লিষ্ট বেলিফ স্থানীয় প্রশাসনের সহায়তায় জমির দখল হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।
হোসেনপুর আদালতের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী দখল প্রদান শেষে প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।
স্থানীয়দের মতে, এ রায়ের মাধ্যমে দীর্ঘদিনের জমি বিরোধের অবসান ঘটল। হাজী আব্দুল খালেক জানান, আইনের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি—আল্লাহর কাছে শুকরিয়া।



আমাদের পেজ লাইক করুন