July 29, 2026, 4:22 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

ইটনায় ঐতিহাসিক শাহী মসজিদে আলোর কাফেলা যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মোঃ মাহফুজুর রহমান ফরহাদ, ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি

মোঃ মাহফুজুর রহমান ফরহাদ
ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড় হাটি গ্রামে অবস্থিত ঐতিহাসিক শাহী মসজিদ প্রাঙ্গণে আলোর কাফেলা যুব সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এক সুন্দর ও ধর্মীয় পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে স্থানীয় আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম নুরপুরী সাহেব।

সংগঠনটির সভাপতি মোঃ মোসাদ্দেক আলী রাজ ও ক্যাশিয়ার বাহারুল আলমের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মিজবাহ তাহমিদ সাবা, সিয়াম আহমেদ, শাহরিয়ার তানিম বিজয়, জীবন, নাসিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা ক্বারী মীর আজিজুল হক, মাওলানা ইব্রাহীম খলিল সাহেব, মাওলানা শফিকুল ইসলাম নুরপুরী সাহেব এবং হাফেজ মোঃ আব্দুন নুর।

আলোর কাফেলা যুব সংঘ ইতোমধ্যেই বড় হাটি গ্রামসহ আশেপাশের এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। প্রতি বছর এই ইফতার মাহফিল আয়োজনের পাশাপাশি সংগঠনটি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিরা এমন সুন্দর উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।



আমাদের পেজ লাইক করুন