July 28, 2026, 1:45 pm
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

নাসিরনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুন কনটেন্ট ক্রিয়েটর রিফাতের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোঃ সাইফুল ইসলাম, ​নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,

মোঃ সাইফুল ইসলাম, ​নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রিফাত (২৫) নামের এক তরুণ কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৫ ঘটিকার সময় নাসিরনগর সদর ইউনিয়নের ধনকুড়া ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

​নিহত রিফাত নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের রফিক মিয়ার ছেলে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে রিফাত মোটরসাইকেল নিয়ে নাসিরনগর সদর এলাকা হয়ে যাওয়ার পথে ধনকুড়া ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। রিফাত এলাকায় একজন সৃজনশীল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন।

ব্যক্তিজীবনে রিফাত দুই পুত্র সন্তানের জনক। তার এই অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের কালো ছায়া। রিফাতের ছোট ছোট দুটি অবুঝ সন্তান আজ পিতৃহারা হলো। তার অকাল প্রয়াণে দাঁতমন্ডল গ্রামসহ পুরো উপজেলায় শোকের মাতম চলছে।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে রিফাতের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।



আমাদের পেজ লাইক করুন