রাজশাহী দূর্গাপুর প্রতিনিধি: মো: মোমিন জাদরান দৈনিক৩৬জুলাই
ফিরে আসি আলোর পথে
গ্রন্থনা ও উপস্থাপনা: তারানা আক্তার জিনিয়া
মাদকাসক্তি একধরনের আত্মঘাতী মানসিক ব্যাধি। আসক্তরা শারীরিক ও মানসিকভাবে অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছে। অনেকেই ‘দেখি না কী হয়’, এই আগ্রহ থেকে মাদক গ্রহণ করা শুরু করে। এ এক ভয়ংকর নেশা। একবার–দুবার মাদক গ্রহণ করলে যে কেউই এতে আসক্ত হয়ে পড়তে পারে। একবার মাদকে আসক্ত হয়ে পড়লে সেখান থেকে বের হয়ে আসা খুব মুশকিল। কিশোর–কিশোরীদের মাদক থেকে দূরে রাখা এবং সচেতনতা তৈরির মাধ্যমে তরুণসমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে ২০০৩ সালের ১ মে যাত্রা শুরু হয় মাদকবিরোধী আন্দোলনের। ২০০৯ মাসের ২৩ মে প্রথম আলো ট্রাস্টের কার্যক্রম শুরু হলে মাদকবিরোধী আন্দোলনের কার্যক্রম ট্রাস্টের অধীনে চলে আসে। প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে নিয়মিতভাবে মাদকবিরোধী সংগীতানুষ্ঠান, মাদকবিরোধী মানববন্ধন, প্রতি মাসে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা, গোলটেবিল বৈঠক, শোভাযাত্রা, মাদকবিরোধী বন্ধুমেলা, কনসার্টসহ বিভিন্ন কর্মতৎপরতা চালিয়ে থাকে। প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের স্লোগান ‘মাদককে না বলো, মাদকাসক্তি একটি ব্যাধি’। অনুষ্ঠানের পাশাপাশি মাদকসংক্রান্ত প্রতিবেদন, ক্রোড়পত্র, বিজ্ঞাপন, সম্পাদকীয় ও চিঠিপত্র প্রকাশ করা হয়ে থাকে। সারা দেশে স্টিকার, পোস্টার, লিফলেট বিলি করা হয়, যা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে