October 28, 2026, 7:36 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কবিতা : যৌতুক নামের কৌতুক 

স্টাফ রিপোর্টার ঢাকা
Oplus_0

কবিতা : যৌতুক নামের কৌতুক

কলমে : শামীম হাসান

 

 

নাম কি তোমার ?

সামছুন্নাহার

বয়স বলো ?

চলে ষোলো

পড়াশোনা ?

আছে জানা

কোন ক্লাস ?

নাইন পাস

রান্না-বান্না, কাপড় কাচা ।

পারো তো ঘর মোছা?

বেলতে জানো রুটি?

জ্বি ,সবি মোটামুটি ।

 

খুলো তো ঘোমটা,

দেখি তো চুলটা ।

লম্বা নাকি খাটো ,

একটু তো হাঁটো ।

দেখি তো পা’গুলো ,

ফর্সা নাকি কালো ।

কালো কিংবা ফর্সা ,

তাতে নাই সমস্যা ।

হাদিয়া ঠিকঠাক পেলে ,

বিয়েতে রাজি হবে ছেলে ।

ছেলে আমাদের চাকরি করে,

রাজধানীর ঢাকা শহরে ।

অনেক বেশি মাইনা,

যৌতুক আমরা চাইনা ।

তবে পারলে একটা গাড়ি,

আসবে জামাই শুশুর বাড়ি ।

পায়ে হেঁটে কেমনে আসে,

যাবে বংশের মান ভেসে ।

তাই একখান গাড়ি চাওয়া,

তেমন নাই চাওয়া পাওয়া ।

 

খাট,পালং,শুকেজ ,আয়না ,

এগুলো তো বলতে হয় না ।

এসব ছাড়া ঘর কি সাঁজবে ?

বিয়ের পর তো তোমারই থাকবে ।

পারলে একটা রঙ্গিন টিভি,

বাসায় বসে দেখলে মুভি,

যৌতুক নয় ,হাদিয়া সবি ।

 

চুপ করেন মশাই,

আর কিছু শুনতে না চাই ।

বলছি শুনেন মন দিয়ে,

করছি না আমি এই বিয়ে ।

আমার পিতা গরীব চাষা,

নাই অত টাকা পয়সা ।

পড়েন নি এমন দায়ে,

কন্যা সন্তান জন্ম দিয়ে ।

হাদিয়া নামে চেয়ে যৌতুক,

ভালোই তো করলেন কৌতুক ।

যৌতুক নামের কৌতুক যারা বলে,

একগাল থুথু মারি তাদের কপালে।

কৌতুক করা যাদের এত সাধ,

থুথু ছাড়া ঘুচবে না সেই অপরাধ।



আমাদের পেজ লাইক করুন