October 28, 2026, 3:22 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীতে মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করায়১৪জেলের কারাদণ্ড 

আক্কাস আলী খান

 

আক্কাস আলী খান

রাজবাড়ী জেলা প্রতিনিধি  দৈনিক ৩৬জুলাই

 

 

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর রাজবাড়ী অংশে ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় ১৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৯ কেজি ইলিশ, ৯৯ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি নৌকা জব্দ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পদ্মা নদীর রাজবাড়ী অংশে ৯টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৪ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৫ থেকে ২০ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে জব্দ করা দুটি নৌকা নিলামে ৬১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া জব্দ ৯৯ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধার করা ২৯ কেজি ইলিশ স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানের ৮ দিনে রাজবাড়ীতে মোট ৪১ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। জব্দ করা তিনটি নৌকা নিলামে বিক্রি করে ৯৭ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন