April 16, 2026, 2:57 pm
শিরোনাম :
চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার। রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজন বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা
নোটিশ :

অষ্টগ্রামে ডিসি সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন!!

জোনায়েদ হোসেন জুয়েল

 

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই

 

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কাচারি ব্রিজ সংলগ্ন ডিসি সড়কের একটি অংশ ধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে উপজেলা সদর, থানা, হাসপাতাল ও বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সড়কের নিচের মাটি সরে গিয়ে উপরিভাগ বসে গেছে। এতে ব্রিজের সংযোগস্থলে বড় গর্তের সৃষ্টি হয়। হঠাৎ ধস নামায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবং যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

 

ব্যবসায়ী আজিজুল হক জানান, প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করে উপজেলা সদর ও হাসপাতালে যাতায়াত করেন। বর্তমানে সড়কটি ভেঙে পড়ায় জরুরি রোগী পরিবহনও বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।

 

অষ্টগ্রাম উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত) ফয়জুর রাজ্জাক জানান, বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে মাটি ভরাটের কাজ শুরু হবে আগামীকাল থেকে। পূর্ণাঙ্গ সংস্কার কাজ শেষ করতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।



আমাদের পেজ লাইক করুন