July 29, 2026, 3:43 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

বকশীগঞ্জে কৃষক দল নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

আফজাল শরীফ

 

আফজাল শরীফ বকশীগঞ্জ প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে ইউনিয়ন কৃষক দলের সদস্য রমজান আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে মেরুরচর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মেরুরচর ইউনিয়নের মাদারের চর গ্রামের যুবদল নেতা মফিজুর রহমান বিপ্লব পারিবারিক বিরোধের জের ধরে তার ভাতিজা ইউনিয়ন কৃষক দলের সদস্য রমজান আলীর বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছেন।

যুবদল নেতা বিপ্লব প্রতিহিংসা পরায়ণ হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের ভুয়া কমিটি বানিয়ে সেখানে রমজান আলীর নাম ঢুকিয়ে রমজান আলীকে আলীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন ও বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছেন।

তারা আরো বলেন রমজান আলী বিএনপি পরিবারের সন্তান। আওয়ামী লীগের সাথে তার কোন সম্পর্ক নেই। তাই তার বিরুদ্ধে অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন আকন্দ, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, মেরুরচর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবদুল খালেক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইসরাফিল আলম, যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, ভুক্তভোগী কৃষকদল নেতা রমজান আলী।

সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন