October 29, 2026, 4:25 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম পরিদর্শনে খাদ্য উপদেষ্টা*

রাকিবুল হাসান

মোঃ রাকিবুল হাসান

চট্টগ্রাম চান্দগাঁও প্রতিনিধি- দৈনিক৩৬জুলাই

 

 

 

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি প্রকল্প এলাকায় গিয়ে কাজের অগ্রগতি ঘুরে দেখেন।এ সময় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেন।

উপদেষ্টা বলেন, আনোয়ারায় বর্তমানে এক হাজার মেট্রিকটন ধারণক্ষমতার একটি খাদ্য গুদাম আছে।

 

নতুন করে আরও ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতার একটি গুদাম নির্মাণ হচ্ছে। কাজের অগ্রগতি ভালো, আশা করি আগামী জুনেই কাজ শেষ হবে।

এ সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা উপস্থিত ছিলেন।

 

দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলায় তিনটি খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে।

 

ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে।



আমাদের পেজ লাইক করুন