October 27, 2026, 4:36 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

লক্ষ্মীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মত বিনিময় সভা।

মোঃশাহপরান আরিফ রায়পুর, লক্ষ্মীপুর।

মোঃশাহপরান আরিফ
রায়পুর, লক্ষ্মীপুর।

আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে লক্ষীপুরের রায়পুর উপজেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রশাসনের কর্মকর্তা, বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট সৃষ্টি রোধ এবং অতিরিক্ত মূল্যবৃদ্ধি প্রতিরোধে কঠোর মনিটরিং জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও সেক্রেটারি আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার তদারকি বাড়ানো হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্যমূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন উক্ত সভার নেতৃবৃন্দগণ।



আমাদের পেজ লাইক করুন