মনপুরা প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত)” এর আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকায় নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ প্রণোদনার রেশম ও খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে বিশেষ রেশমকার্ডের আওতায় প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এবং মনপুরা উপজেলা দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারের এ বিশেষ কর্মসূচির আওতায় মনপুরা উপজেলার পাঁচটি ইউনিয়নের তালিকাভুক্ত অসহায় ও প্রকৃত মৎস্যজীবীদের মাঝে পর্যায়ক্রমে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে। বিশেষ করে ইলিশের প্রজনন ও সংরক্ষণ মৌসুমে নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তা করতেই সরকারের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।