October 29, 2026, 3:27 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দামুড়হুদা উপজেলায় সারের সংকট না থাকায় প্রান্তিক চাষীরা খুশি 

হাসমত আলী

 

হাসমত আলী, দামুড়হুদা চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই

 

 

 

 

বাংলাদেশের কৃষি নির্ভরশীল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা। মুলত কৃষিকাজের জন্য উর্বর ও অনুকূল এ পরিবেশ রযেছে। উপজেলায় কৃষি উৎপাদনকে সমৃদ্ধ করে তুলেছে। উপজেলার ৮০ ভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত ও কৃষি জমি উপজেলার মানুষের প্রধান জীবিকা। এইজন্য সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কৃষি অফিস ও সরকারের অন্যান্য বিভাগ কৃষকদের সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘটাতে কাজ করছে।

 

উপজেলার কৃষকদের জন্য সরকার পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া, ডিএপি, এমওপি ও টিএসপি সার সরবরাহ করে থাকে। উপজেলার কৃষকদের মাঝে সার কোন সংকট না থাকায় উপজেলার চাষীরা খুশি।

 

চুয়াডাঙ্গা ও দামুড়হুদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিতভাবে উপজেলায় ডিলারদের মাধ্যমে কৃষকদের হাতে সার পৌঁছে দেওয়া হচ্ছে। যাতে করে কোন রকমের কৃষকরা ভোগান্তির শিকার না হয় । তার জন্য উপজেলার কৃষি কর্মকর্তারাও নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি করে যাচ্ছে।

 

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ডিলার মেসার্স শম্ভু গোপাল বসু প্রোঃ শম্ভু গোপাল বসু গোডাউনগুলোতে প্রচুর পরিমানে সার মজুত রয়েছে। খাতা-কলমে হিসাব-নিকাশ পর্যালোচনা করে কৃষি কর্মকর্তারা নিশ্চিত হন যে কৃষকরা সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাচ্ছেন।

 

গত বুধবার আকস্মিক ভাবে উপজেলার বিভিন্ন সার ডিলার পরিদর্শন করেন, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক মিঠু চন্দ্র অধিকারী, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদার অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মামুন অর রশিদ, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এসময় ডিলারের গোডাউন পরিদর্শন ও খাতা-কলম পরীক্ষা নিরিক্ষা করেন। পরে সার নিতে আসা অনেক কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

 

এসময় চুয়াডাঙ্গা জেলার কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মাসুদুর রহমান বলেন, সরকার কৃষকদের জন্য পর্যাপ্ত সার বরাদ্দ দিয়ে যাচ্ছে।

 

উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন ইউনিয়নের কৃষক আতিয়ার রহমান বলেন, সারের কোন ঘাটতি নেই। আমরা ডিলারদের কাছ থেকে যখন যে সার দরকার গেলেই পাই। ফলে সময়মতো ফসলে সার দিতে পারি। সরকার সময় মতো সার ভর্তুকি দিচ্ছে এবং আমরা সরকার নির্ধারিত দামে ডিলারদের কাছে সার পাচ্ছি।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, “সরকার কৃষকদের হাতে সময়মতো সার পৌঁছে দিচ্ছে। উপজেলায় সারের কোন ঘাটতি নেই।



আমাদের পেজ লাইক করুন