October 29, 2026, 3:21 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তারাকান্দায় উত্তর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

আহসান হাবীব

 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই

 

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচি হিসেবে রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবীদলের উদ্যোগে তারাকান্দা উপজেলা বিসকা ইউনিয়নের সোয়াই নদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

পোনা মাছ অবমুক্ত করণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা মোতাহার হোসেন তালুকদার।

ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহম্মেদ সাকিবের সভাপতিত্বে পোনা মাছ অবমুক্ত করণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাকিব তালুকদার,বিসকা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মজিবর রহমান ও সদস্য সচিব রফিকুল ইসলাম বাবুল মাষ্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু। এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবীদল ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।



আমাদের পেজ লাইক করুন