ওসমান গনি
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ দৈনিক৩৬জুলাই
নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত জেসমিন আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইমাম জাফর, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশীষ কুমার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, ছাত্র প্রতিনিধি রিফাত হোসেন চৌধুরী সৈকত ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে মাছ চাষীদের মাঝে সুপরামর্শ এবং আগামীতে কিভাবে মাছ চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনায় বিভিন্ন দিকনির্দেশনা মতামত ব্যক্ত করেন বক্তারা এবং চাষীদের পুরস্কার বিতরণ করেন।