October 29, 2026, 1:47 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

পলাশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

নাজমুল হাসান

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

 

নরসিংদীর পলাশ উপজেলায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুবক্কর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আবুবক্কর সিদ্দিকী বলেন, “বাংলাদেশ বর্তমানে মিঠা ও স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর ইলিশ উৎপাদনে বাংলাদেশ এক নম্বরে রয়েছে। এ অর্জন আমাদের জাতীয় গর্ব।” তিনি আরও বলেন, “মৎস্য সম্পদ শুধু অর্থনৈতিক উন্নয়নের খাত নয়, বরং খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অন্যতম উৎস। তাই এ সম্পদ রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

আলোচনা সভায় বক্তারা জানান, দেশের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ প্রাণিজ আমিষ আসে মাছ থেকে। মাছের ফ্যাটি এসিড, ওমেগা-থ্রি ও ভিটামিন মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। তারা খাল, বিল, নদী-নালা ও জলাশয়গুলোকে মাছের অভয়াশ্রমে পরিণত করার আহ্বান জানান এবং চাইনিজ কারেন্ট জালের ব্যবহার রোধে সচেতন হওয়ার তাগিদ দেন।

পরে শ্রেষ্ঠ মাছ চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শেষে দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী কর্মসূচি সমাপ্ত হয়।



আমাদের পেজ লাইক করুন