October 28, 2026, 9:50 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তাবলীগ সফর শেষে কিশোরগঞ্জের ইটনা হাউড়ে মাছ ধরতে গিয়ে ৬৫ বছর বয়সি বৃদ্ধের মৃত্যু। 

মোঃ মাহফুজুর রহমান ফরহাদ

 

 

মাহফুজুর রহমান ফরহাদ

কিশোরগঞ্জ প্রতিনিধি।

 

 

 

 

কিশোরগঞ্জের ইটনা ছিলনি পাথার হাটি গ্রামের স্হায়ী বাসিন্দা মোঃ কিতাব আলী আজ সকাল ইটনার ছিলনির হাউরে মাছ ধরতে যান।মাছ ধরার কিছুক্ষণ পরপরই বুকে ব্যাথা অনুভব করেন।

 

পড়ে আস্তে আস্তে তীরে উঠে আসেন ছিলনী ব্রিজের নিছে বুকের ব্যাথা খুব বেশি হওয়ার কারনে সকাল ৯.৩০ মিনিটে ওখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

 

মরহুম কিতাব আলীর নাতি মোঃ ইকরামুল ইসলাম জানান, আমার দাদা খুব সহজ সরল ও সাদা মাটা জীবন যাপন করতেন এবং তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন আমাদের গ্রামের। বয়োবৃদ্ধ আরেক আত্মীয় বলেন গত পাঁচ দিন আগে তিনি তাবলীগ জামাতের সফর শেষে বাড়ীতে আসেন এবং সুস্থ অবস্থায় জীবন যাপন করছিলেন।

 

আজ সকালে ইটনার ছিলনীর হাউড়ে মাছ ধরতে গিয়ে তার বুকে ব্যাথা অনুভব করেন পড়ে তিনি আস্তে আস্তে তীরে উঠে আসেন ছিলনির ব্রিজের নিছে।

ব্যাথা খুব বেশি হওয়ার ঘটনা স্থলেই মারা যান কিতাব আলী।

 

পথচারী এবং ইটনার শান্তিপুর গ্রামের মানুষ ছিলনির ব্রিজের নিচে মৃত কিতাব আলি দেখে তার আত্মীয় স্বজনদের ফোন কলে খবর দেয়। এবং মৃত কিতাব আলীকে তার নিজ বাড়ীতে নিয়ে যায় তার আত্মীয় স্বজনরা।

 

পারিবারিক সুত্রে জানা যায় মৃত কিতাব আলী ষ্ট্রেক করে ইন্তেকাল করিয়াছেন। মৃত্যু কালে তাহার ছিল ৬৫ বছর , তিনি তার স্ত্রী সহ চার মেয়ে ও এক পুএ সন্তান রেখে গেছেন।



আমাদের পেজ লাইক করুন