July 30, 2026, 8:11 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

নাসির নগরে মনিটরিং এর অভাবে নিয়ন্ত্রণহীন সবজির বাজার

মোঃ সাইফুল ইসলাম
Oplus_131072

নাসির নগরে মনিটরিং এর অভাবে নিয়ন্ত্রণহীন সবজির বাজার গুলো, নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের মাঝে প্রচন্ড হতাশা।

 

 

 

 

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, দৈনিক৩৬জুলাই

 

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সকল বাজারে সবজির দাম বেড়ে দুই থেকে তিন গুণ হয়ে গেছে।
কম দামে মিলছে না কোন প্রকারের সবজি।
দামে দিশেহারা দিনমজুর ও মধ্যবিত্তরা। সবজির দাম শুনেই অনেককেই হতাশ হয়ে নামে মাত্র সবজি কিনে বাড়ি ফিরতে হচ্ছে।সপ্তাহে দুইদিন বড় হাট বসলে অনেকই কম দামের সবজির আশায় বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করে কম দামি কিছু সবজি কেনার চেষ্টা করতে দেখা যায়।

উপজেলার ১৩ টি ইউনিয়নের চাতলপাড়, ভলাকুট, কুন্ডা, নাসিরনগর, গোকর্ণ, বুড়িশ্বর, পূর্বভাগ,হরিপুর,ফান্দাউক, ধরমন্ডল, চাপরতলা, গোয়ালনগর, গুনিয়াউক সহ সকল বাজারেই সবজির আড়ৎ গুলোতে একদল সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে ৪০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, পটল প্রতি কেজি ৫০থেকে ৬০টাকা, লেবুর হালি ৩০ টাকা থেকে ৪০টাকা, শষা ৬০ থেকে ৮০ টাকা, আলু ৩০ টাকা থেকে ৩৫ টাকা, লাউ ৫০ থেকে ১০০ টাকা, করলা ৬০ থেকে ৮০টাকা, কাকরোল ৮০/১০০ টাকা, ওল কপি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়ো প্রতি কেজি ৫০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ১০০/১২০ টাকা, কাচা কলার হালি ৪০ থেকে ৬০ টাকা, চাল কুমড়ো প্রতি পিস ৫০থেকে ৭০টাকা, সিম ২৮০/৩০০ টাকা, মুলা ৮০/৯০ টাকা, পেঁপে ৫০/৬০ টাকা, কাঁচা মরিচ ৩০০টাকা থেকে ৩৫০টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

সবজির দাম বৃদ্ধির বিষয়ে আড়ৎ ও দোকানদারদের সাথে কথা বললে তারা জানান, সবজি আমদানি একবারেই কম। পাইকারি বাজার থেকে বেশী দাম দিয়ে আনতে হয় বিধায় বেশী দামে বিক্রি করতে হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাজার মনিটরিং ব্যবস্থা গ্রহণের সুদৃষ্টি কামনা করছে।



আমাদের পেজ লাইক করুন