July 30, 2026, 6:09 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

পলাশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি, আলোচনা ও যুব ঋণ বিতরণ

নাজমুল হাসান

 

 

 

নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি দৈনিক৩৬জুলাই

 

 

 

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে নরসিংদীর পলাশে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে যুব র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল— “কর্মই জীবন: প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেদের কর্মজীবনে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে।

আলোচনা শেষে নির্বাচিত যুবকদের হাতে প্রশিক্ষণ সনদপত্র এবং যুব ঋণের চেক প্রদান করেন অতিথিরা।

অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, পলাশ-এর সহযোগিতায়।



আমাদের পেজ লাইক করুন