October 28, 2026, 9:51 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

আউশ ধান রক্ষায় শিক্ষিত কৃষকের প্রানান্তকর লড়াই

মোঃ মোখলেছুর রহমান
Oplus_131072

আউশধান খেতে ভারতের মেঘালয় রাজৌ থেকে ঝাঁকে ঝাঁকে বাবুই, চড়ুই পাখি, ধান রক্ষায় শিক্ষিত চাষির প্রাণান্তর লড়াই

 

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

 

 

মাঠে মাঠে পেঁকেছে আউশ। আমনে চলছে পরিচর্যা। আগাম আউশ পাঁকায় খেতে হানা দিচ্ছে ঝাঁকে ঝাঁকে বাবুই পাখির দল। ধান খেয়ে ও নষ্ঠ করে ফেলছে পাঁকা ধান। আমাদের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার, দেওয়ানগঞ্জ উপজেলার ১ নং – ডাংধরার ৯ নং ওয়ার্ডের, পাথরের চর বাজার বোরহান মার্কেটের পিছনে। মাঠে মাঠে এমন চিত্র দেখা গেছে। চাষিরা বাবুই পাখি তাড়াতে নানান পন্থা অবলম্বন করছেন। কেউ কেউ তপ্ত রোদে ধানখেত পাহারাও দিচ্ছেন।

পাঁকা ধান রক্ষায় জমিতে প্রাণান্তর লড়াই করছেন এলাকার বড় ভাই শিক্ষিত কৃষক শাহ্ মোঃ রুহুল আমিন রতন ধান চাষআবাদ করেছেন। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, বাড়ি নিয়ে যাব কী। সব ধান খেয়ে নিচ্ছে বাবুই পাখির দল। তার জমির আউশ ধান তিন ভাগের একভাগ বাবুই পাখি খেয়ে ও নষ্ট করে ফেলেছে। মোঃ রুহুল আমিন, রতন মিয়া বলেন, দুমুঠো ভাত খেতে এতো লড়াই আর ভাল লাগে না।

আউশের শুরুতেই অনাবৃষ্টি। সেচ খরচ, বৃষ্টি কম হওয়া, পোকার আক্রমণ, ইঁদুরের হানা, সবশেষ আবার এখন পাখির আক্রমন। ধান ঘরে নিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়েছে। হাজার হাজার বাবুই পাখির দল, এবং চড়ুই পাখির দল পাকা ধানে খেতে পড়ছে। খাচ্ছে আর নষ্ট করছে। পাখিগুলো মারতে চাই না। তাই পলিথিন, টিন, বোতল, ক্যাসেটের ফিতা সাঁটিয়ে পাখির হাত থেকে ধান রক্ষায় তপ্তরোদ ও গরমে লড়াই করে যাচ্ছি। আমি শাহ্ মোঃ রুহুল আমিন রতন

আউশ চাষিরা জানান, উপজেলায় এবার কম বৃষ্টিপাত হয়েছে। চাষিরা এবার সেচ দিয়েই আউশ রোপণ করেছেন। এসব জমির ধান এখন আধা পাকা, পাকতে শুরু হয়েছে কোথাও কোথাও। এদিকে জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই, বাবুইসহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে।

উপজেলার বিভিন্ন মাঠের ধানখেতে গিয়ে দেখা যায়, চাষি পাঁকা ধানখেত রক্ষায় নানা পদ্ধতি অবলম্বন করছেন। কেউ কেউ জমির চারদিকে জাল দিয়ে ঘেরাও করেছেন, কেউ কেউ টিনের সাহায্যে উচ্চ শব্দ সৃষ্টি করে পাখি তাড়াচ্ছেন, কেউ পলিথিন সাঁটিয়ে দিচ্ছেন, অনেক আবার দিনভর জমিতে বসে পাহারা দিচ্ছেন।

দেওয়ানগঞ্জ উপজেলা ১ নং ডাংধরার ৯নং ওয়ার্ডের পাথরের চর গ্রামের শাহ্ মোঃ রুহুল আমিন রতন বলেন, আমি প্রায় ৪ বিঘা জমিতে আউশ রোপণ করেছিলেন। অল্প কয়েক দিনের মধ্যে তার পাঁকা ধান কাটবেন। ঠিক এ সময়ে জমিতে পাখি বসে খেয়ে ফেলছে আমার ধান। খরচের টাকা উঠবে কি না শষ্কায় রয়েছেন আমাদের এলাকার শাহ্ মোঃ রুহুল আমিন রতন। একই গ্রামের লোক: মোঃ সার দোকানদার মোস্তফা বলেন, বালাইনাশক, সার ও সেচের দাম বেড়েছে। বিগত বছরগুলোতে এ ধান বৃষ্টির পানিতে হতো। এবার সেচ দিয়ে করা হয়েছে। তাই খরচ বেড়েছে। শেষ সময়ে আবার পাখির অত্যাচারে ঘরে ধান তোলা মুশকিল হয়ে পড়েছে।

পরিস্থিতি মোকাবেলা করে এখন পাকা ধান ঘরে তোলা নিয়ে শষ্কায় পড়েছেন। ঝাঁকে ঝাঁকে চড়ুই ও বাবুই পাখি জমিতে বসে ধান খেয়ে যাচ্ছে। অনেক জায়গায় ধান গাছ ভেঙে পড়ে মরে যাচ্ছে। ধান কাটার আগ পর্যন্ত এমন চলতে থাকলে ব্যাপকভাবে ক্ষতি হয়ে যাবে।

এলাকার গন্যমান্য বড় ভাইয়েরা বলেন, এ সময় পাখিদের খাদ্য খবই সঙ্কট থাকায় তারা পাঁকা আউশ ধানের জমিতে এসে বসছে। বিষ বা ফাঁদ দিয়ে পাখি হত্যা করা যাবে না। পাখির হাত থেকে রক্ষার জন্য কাকতাড়ুয়া বা নেট জাল দিয়ে জমি মুড়িয়ে রাখার ব্যবস্থা করা যেতে পারে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন