October 28, 2026, 5:11 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মনপুরার কলাতলী ইউনিয়নে জোয়ারের পানি, আতঙ্কে ২৫ হাজার পরিবার

মুহাম্মদ আশরাফুল ইসলাম
Oplus_0

বৈরী আবহাওয়ার কারণে মনপুরার কলাতলী ইউনিয়নে জোয়ারের পানি, আতঙ্কে ২৫ হাজার পরিবার

 

 

মুহাঃ আশরাফুল ইসলাম  মনপুরা প্রতিনিধি

দৈনিক৩৬জুলাই

 

 

 

মনপুরা উপজেলা প্রতিনিধি , ২৫ জুলাই:
বৈরী আবহাওয়ার ফলে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন ৫ নম্বর কলাতলীতে পানি ঢুকতে শুরু করেছে। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ২৫ হাজার পরিবারের ঘরবাড়িতে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে করে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরেই দক্ষিণে বাতাসের গতি বেড়েছে। আজ সকালে হঠাৎ করেই নদীর পানি স্বাভাবিকের চেয়ে অনেকটা বেড়ে গিয়ে নিম্নাঞ্চল প্লাবিত করে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলাতলীর চরপাড়া, কাচারীবাড়ী, পশ্চিম কলাতলী, জাহানপুর, রশিদপুর ও হাজিরহাট এলাকার বসতবাড়ি ও রাস্তাঘাট।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আরো বলেন, “প্রবল বাতাস ও নদীর উত্তাল জোয়ারের কারণে অনেক ঘরেই knee-level পর্যন্ত পানি ঢুকে গেছে। আমরা ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করছি।”

জোয়ারের পানি আরও বাড়লে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। তাই তারা দ্রুত সরকারি সহায়তা ও বাঁধ রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন