July 31, 2026, 9:15 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

লালমাই উপজেলা প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণঃ*

মনিরুল ইসলাম

 

 

মনিরুল ইসলাম
লালমাই – সদর দক্ষিণ, প্রতিনিধি

 

 

 

 

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বাঁশপুর দিঘীর কোণা মোড় থেকে সিধুচীর দিকে একটি পাকা সড়ক চলে গেছে। উক্ত পাকা সড়কটি সিধুচী, পাইকপাড়া, শংকুরপাড়, হাতীলোটা, ভাবকপাড়া সহ অত্র এলাকার বেশ কয়েকটি গ্রামের মহাসড়কের সাথে একমাত্র সংযোগ সড়ক। এই সড়কটি ব্যবহার করে অত্র কয়েকটি গ্রামের মানুষ কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াতের উদ্দেশ্যে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে উপস্থিত হয়। এছাড়াও অত্র কয়েকটি গ্রামের কৃষিজীবী এবং শ্রমজীবী মানুষেরা অত্র সড়ক ব্যবহার করে বিভিন্ন কৃষিজ পণ্য সহ বিভিন্ন জিনিস এই সড়ক দিয়েই পরিবহণ করে। এছাড়াও অত্র কয়েকটি গ্রামের ইমার্জেন্সী ক্ষেত্রে বা রোগী যাতায়াতের জন্যও এটিই একমাত্র সংযোগ সড়ক। এক কথায় এই সড়কটি অত্র অঞ্চলের লাইফ লাইন হিসেবে কাজ করে।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে কিছু স্বার্থান্বেসী মানুষের কারণে আজ অত্র এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পতিত হয়েছে। গত ২১ জুলাই সন্ধ্যার সময় একটি ব্যক্তিগত বালু বোঝাই হেভী ওয়েট ট্রাক অবৈধ ভাবে এই সড়কটি দিয়ে যাওয়ার সময় তার অতিরিক্ত ভারবহনের কারণে সিধুচী গ্রামের উত্তর অংশে মহাসড়ক থেকে মাত্র ১০০ গজ দক্ষিণে এই কালভার্টটি ধ্বসে পড়ে। এই সমস্ত গ্রামীণ সড়কগুলো এইধরণের হেভী ওয়েট ট্রাক চলাচলের জন্য একদমই উপযুক্ত নয়। কিন্তু কিছু স্বার্থবাদী মানুষ তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য অবৈধভাবে এই সড়কে এই ধরণের ট্রাক নিয়ে এসে মানুষের দুর্ভোগের সৃষ্টি করে।

এছাড়াও এই কালভার্টের নিচ দিয়ে পূর্ব থেকে পশ্চিমের নিচু অঞ্চলে পানি প্রবাহিত হয়। এখন এই কালভার্টটি ধসে পড়ার কারণে পনি প্রবাহেরও ব্যাঘাত ঘটবে। ঠিক মতো পানি অপসারণ না হতে পারলে পূর্বের অনেক কৃষি জমিই পানিতে তলিয়ে যাওয়াও সম্ভাবনা রয়েছে। এর ফলে ক্ষতির সম্মুখীন হবে অত্র এলাকার শত শত কৃষক।

তাই লালমাই উপজেলা প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যত দ্রুত সম্ভব উক্ত কালভার্টটি মেরামতের উদ্যোগ নিলে অত্র এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের এই চরম ভোগান্তিটি লাঘব হবে। এবং বেঁচে যাবে শত শত কৃষকের স্বপ্ন। এবং সেই সাথে এই সমস্ত স্বার্থান্বেসী মানুষগুলোকে খুজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য এবং ভবিষ্যতে যেন আর অন্য কেউ এহেন অবৈধ কর্মকান্ড থেকে বিরত থাকে সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য লালমাই উপজেলা প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন