October 28, 2026, 3:11 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে বকশীগঞ্জ সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী

মোঃ মোখলেছুর রহমান

বকশীগঞ্জ উপজেলার উলফাতুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আলো বর্তমানে পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে

 

 

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

 

 

 

 

উলফাতুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আলো স্কুল ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়, তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাঁচাতে প্রাথমিকভাবে কমপক্ষে ৩ লাখ টাকা প্রয়োজন।

আলোর পরিবার অত্যন্ত অসচ্ছল। তার বাবা একজন অটোচালক। চিকিৎসার বিপুল এই ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। আলো হয়তো একটা ভুল করেছে, কিন্তু একটি ছোট্ট প্রাণের জীবন যেন এভাবে থেমে না যায় এই চেষ্টাটুকু আমাদের সবার।

এ সময় প্রয়োজন সবার সম্মিলিত সহানুভূতি ও মানবিক সহায়তা। বিশেষভাবে বকশীগঞ্জ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান সহপাঠীর পাশে দাঁড়াতে এখনই একটি ফান্ড গঠন করা হোক। প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী অংশ নিলে একসাথে অনেক বড় কিছু সম্ভব।

এই উদ্যোগ আলোর স্কুল থেকেই শুরু হওয়া উচিত। পাশাপাশি বকশীগঞ্জের সমাজসেবী, জনপ্রতিনিধি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার এখনই সময়, যেন একটি সম্ভাবনাময় জীবন অকালেই নিভে না যায়।

সহযোগিতা পাঠানোর বিকাশ/নগদ নম্বর: 01600969233
(ওয়াসিম আলোর ভগ্নিপতি, বর্তমানে হাসপাতালে রোগীর সঙ্গে আছেন।)

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন