নোয়াখালী-লক্ষ্মীপুর প্রতিনিধি| দৈনিক ৩৬ জুলাই
তারিখ: ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
লক্ষ্মীপুর পৌরসভার লামচরি এলাকায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
পরিবারের সদস্যরা জানান, সকালে মায়ের অজান্তে খেলতে খেলতে পুকুরের ধারে চলে যায় জান্নাত। তখন তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় শিশুটি।
অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুর থেকে উদ্ধার করেন জান্নাতকে। পরে দ্রুত তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কশলাশীষ রায় জানান, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমরা তাকে জীবিত পাইনি।”
জান্নাতের বাবা মো. ফারুক বলেন, “ওর মা ঘরের কাজে ব্যস্ত ছিল। কখন যে ও পুকুরে চলে গেল, বুঝতেই পারিনি। পরে দেখি, ও পুকুরে পড়ে মারা গেছে।”
শিশুটির অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
www.daynik36july.com