কিশোরগন্জের ইটনায় স্বস্তির বৃষ্টি, অস্থির জনজীবন: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তি, তবে ভোগান্তিও ব্যবসায়ী, অটো চালক, ও সাধারন মানুষের।
মোঃ মাহফুজুর রহমান ফরহাদ
কিশোরগন্জ প্রতিনিধি।
কিশোরগন্জের ইটনাশ ৬ই জুলাই ২০২৫: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কিশোরগন্জের ইটনা সহ আশেপাশের এলাকা গুলোতে স্বস্তির বৃষ্টি নেমেছে। তীব্র দাবদাহে হাঁসফাঁস করা জনজীবন কিছুটা হলেও প্রশান্তি পেয়েছে। গত কয়েক দিনের অসহনীয় গরমের পর এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি এনেছে। তবে বৃষ্টির কারণে ইটনা উপজেলা সহ আশেপাশের এলাকায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা এবং অটো যানজট সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তিও চরমে পৌঁছেছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েকদিন এই ধারা অব্যাহত থাকতে পারে। বুধবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে, যা ইটনা বাসিকে কিছুটা স্বস্তি দিয়েছে।
তবে স্বস্তির পাশাপাপশি এই বৃষ্টি নিয়ে এসেছে ব্যাপক দুর্ভোগ।ইটনার নিচু এলাকাগুলো ও বাজারে যথারীতি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা। গণপরিবহন অটো সংকটের কারণে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
বিশেষ করে রিকশা ও চালক গন ও ব্যটারীতে চার্জ না থাকার কারণে অটোরিকশা চালাকগন ও বিপাকে পড়েছেন পর্যাপ্ত পরিমাণে যাএি না থাকার কারণে এর ফলে দুর্ভোগ আরও বেড়েছে।
যানজটের চিত্রও ছিল ভয়াবহ। বৃষ্টির কারণে সড়কে গাড়ির গতি কমে যাওয়ায় এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকতে দেখা গেছে শত শত অটো যানবাহন।ইটনা বাজারে পর্যাপ্ত পরিমানে অটোরিকশা পার্কিংয়ের জায়গা না থাকার কারণে যানযট ও সাধারণ মানুষেদেরকে ভোগান্তির যেন শেষ নেই।
ইটনার বাজারের স্থায়ী ব্যবসায়ী ও গন্যমান ব্যক্তি বর্গনের মতে, অপরিকল্পিত নগরায়ণ এবং দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণেই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার যানযটের সৃষ্টি হচ্ছে। প্রতি বছর বর্ষা এলেই ইটনা বাসিকে এই একই সমস্যার সম্মুখীন হতে হয়। দ্রুত এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে দুর্ভোগ আরও বাড়বে বলেই মনে করছেন স্তানিয় ব্যক্তিবর্গগন।