October 29, 2026, 2:58 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আক্কাস আলী খান
Oplus_0

 


রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আক্কাস আলী খান
রাজবাড়ী বালিয়াকান্দি প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকালে “সমৃদ্ধ বাংলাদেশ” রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলা বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক ও বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিশা শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সাংবাদিক গোলাম মোর্তবা রিজু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, কবি ও সাহিত্যিক সুজয় কুমার পাল (মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রী কলেজ)
  • মীর মোসাররফ হোসেন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান
  • বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিয়ার রহমান আতিক
  • আমতলা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক রাজা
  • নিউহোপ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আব্দুর রসিদ
  • আমতলা বাজার যুব সংঘের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান সুমন
  • নতুন বাংলাদেশ সংগঠনের সদর ইউনিয়ন সমন্বয়ক পোপাল বিশ্বাস

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা তুলে দেওয়া হয়। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সুধীজন ও স্থানীয় জনতা।

আয়োজকরা জানান, ভবিষ্যত প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।


www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন