October 28, 2026, 10:23 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কিশোরগঞ্জে যানজটের কবলে জনজীবন, চরম ভোগান্তি

মোঃ জোনায়েদ হোসাইন
Oplus_0

কিশোরগঞ্জে যানজটের কবলে জনজীবন, চরম ভোগান্তি

মোঃ জোনায়েদ হোসাইন| কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জ শহরে যানজট যেন নিত্যদিনের অসহ্য যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সকাল-বিকেলের ব্যস্ত সময়ে শহরের প্রধান সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে পড়েছে দুর্বিষহ।

বিশেষ করে শহরের গীতগোবিন্দ রোড, বত্রিশ মোড়, জেলা হাসপাতাল সংলগ্ন সড়ক ও কোর্ট চত্বর এলাকায় যান চলাচল একপ্রকার অচল অবস্থায় চলে যায়। স্থানীয়রা বলছেন, ফুটপাত দখল, অবৈধ পার্কিং, রিকশা ও ইজিবাইকের অনিয়ন্ত্রিত চলাচল এবং ট্রাফিক ব্যবস্থার দুর্বলতাই এ পরিস্থিতির মূল কারণ।

শহরের ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন,

“প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা ও বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যায়। ক্রেতারা ঠিকমতো আসতে পারেন না, ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

শুধু ব্যবসায়ীরাই নয়, ভুক্তভোগী সাধারণ জনগণও এই যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শহরের বাসিন্দা সুমন মিয়া বলেন,

“রোগী নিয়ে হাসপাতালে যেতে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টাও লেগে যায়। এটা খুবই উদ্বেগজনক।”

এ বিষয়ে কিশোরগঞ্জ ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন,

“আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। কিন্তু জনবল ও অবকাঠামোর সীমাবদ্ধতা আমাদের কাজকে কঠিন করে তুলছে। এই সমস্যার সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন।”

এদিকে সচেতন নাগরিক সমাজ বলছে, শহরের যানজট নিরসনে এখনই সময় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের। তারা রাস্তার প্রশস্তকরণ, যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থার দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

শহরের ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে এই যানজট সমস্যা এখনই সমাধান না হলে নাগরিক ভোগান্তি আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।


www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন