October 28, 2026, 6:13 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দুর্নীতির মহা উৎসব লালমাইয়ের আঞ্চলিক সড়কে! জনস্বার্থে কাজ নয়, ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে উন্নয়ন!

মনিরুল ইসলাম
Oplus_0

দুর্নীতির মহা উৎসব লালমাইয়ের আঞ্চলিক সড়কে! জনস্বার্থে কাজ নয়, ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে উন্নয়ন!

🖊️ মনিরুল ইসলাম, লালমাই উপজেলা প্রতিনিধি
কুমিল্লা, লালমাই | প্রকাশিত: ৭ জুলাই ২০২৫

লালমাই উপজেলার হরিশচর থেকে কাশিনগর আঞ্চলিক সড়কে চলমান রাস্তার নির্মাণ কাজকে ঘিরে উঠেছে তীব্র জনঅসন্তোষ। এলাকাবাসীর অভিযোগ—এই সড়ক সংস্কারের নামে যা চলছে, তা উন্নয়ন নয় বরং চোখের সামনে দুর্নীতির জ্যান্ত প্রমাণ!

জনগণের ভাষ্য, বিগত ৫০-১০০ বছরেও এমন নিন্মমানের কাজ তারা দেখেননি। স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ ঝেড়ে বলেন, “যেভাবে কবুতরের বাচ্চাকে খাওয়ানো হয়, সেভাবেই সিটে শুকনা পাথর ছিটিয়ে দিয়ে যাচ্ছে। গাড়ি চলার সাথেই সেই পাথর উঠে যাচ্ছে।”

🔍 অভিযোগের সারাংশ:

  • সড়কে পাথর ছিটানো হচ্ছে প্রক্রিয়া না মেনে।
  • কোনো প্রকার কার্পেটিং, লেভেলিং, রোলিং ছাড়াই চলছে কার্যক্রম।
  • জনগণের কথা না শুনে, অনিয়মের মধ্য দিয়ে প্রকল্প বাস্তবায়ন।

স্থানীয়দের দাবি, “যে রাস্তা জনগণের উপকারে আসার কথা, তা এখন জনগণের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।”
তাদের আহ্বান—অবিলম্বে এই অনিয়মতান্ত্রিক ও দুর্নীতিপূর্ণ রাস্তার কাজ বন্ধ করা হোক, এবং যথাযথ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

দাবি ও প্রত্যাশা: স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যমের কাছে সাধারণ মানুষের আবেদন—এই দুর্নীতির বিরুদ্ধে যেন জোরালো অবস্থান নেওয়া হয় এবং সড়ক উন্নয়নের নামে জনগণের অর্থ যেন অপচয় না হয়।


www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন