রিকশার উপরেই নিঃশব্দ বিদায়—ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি: মোঃ মোখলেছুর রহমান | | ০৪ জুলাই ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির যাত্রী ছাউনির পাশে একটি রিকশা দাঁড়িয়ে ছিল দীর্ঘ সময় ধরে। রিকশার ওপর হেলান দিয়ে বসে থাকা ব্যক্তিকে দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন—হয়তো ক্লান্ত চালক একটু বিশ্রাম নিচ্ছেন।
কিন্তু সময় গড়ালে দৃশ্যপট বদলে যায়।
একজন পথচারী বিকেলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখেন। কয়েক ঘণ্টা পর একই পথ দিয়ে ফেরার সময়ও তাকে একইভাবে বসে থাকতে দেখে সন্দেহ জাগে তার মনে। সাহস করে এগিয়ে গিয়ে গায়ে হাত রাখতেই বোঝা গেল—ঘুম নয়, চিরনিদ্রায় শায়িত তিনি।
রিকশার উপরেই নীরবে মৃত্যুবরণ করেছেন সেই অজ্ঞাত ব্যক্তি। আশেপাশে ছিল না কোনো আর্তনাদ, কোনো শব্দ। যেন শহরের কোলাহলে নিঃশব্দ এক প্রস্থান।
ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন তিনি।
মানুষের জীবন কতই না অনিশ্চিত! হয়তো একটু বিশ্রামের জন্যই থেমেছিলেন, অথচ নিয়তি তাকে নিয়ে গেল চির বিশ্রামের দেশে।
আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।
দয়া করে এই সংবাদটি শেয়ার করুন, হয়তো তার স্বজনদের কাছে পৌঁছে যাবে এই দুঃসংবাদ।
www.daynik36july.com