October 28, 2026, 2:03 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভালুকায় জাতীয় নাগরিক পার্টির ২৪ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা

মোঃ বাহার মিয়া
Oplus_0

ভালুকায় জাতীয় নাগরিক পার্টির ২৪ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা

🖋️ ভালুকা উপজেলা প্রতিনিধি:

ভালুকা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ২৪ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ জুন) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে বীরমুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মহরঢালী, সাবেক ব্যাংকার শাহ মাহতাব উদ্দিন, শেখ মোস্তাক আহমেদ, মো. লোকমান হেকিম, এবং এনসিপির ভালুকা উপজেলা প্রতিনিধি মুফতি হাবিব জিহাদী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
আরাফাত সানী, নুরুজ্জামান কবির, সাকিব আল হাসান, হাফেজ মাওলানা জুনায়েদ হাসান, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম রইছ, ফরহাদ আরেফিন, হাফেজ ইমাম হোসাইন, শান্তা ইসলাম, গোলাম কিবরিয়া উজ্জ্বল, আবু সাইদ, আব্দুল লতিফ, ওয়াসিম এবং আব্দুল মান্নান।

ঘোষণায় বলা হয়, এই সমন্বয় কমিটি আগামী তিন মাস অথবা জেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

কমিটির যুগ্ম সমন্বয়কারী মুফতি হাবিব জিহাদী বলেন,

“ভালুকা উপজেলায় এনসিপিকে আরও সংগঠিত, শক্তিশালী ও গতিশীল করে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা তৃণমূল পর্যায়ে সব ধর্ম ও শ্রেণির মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।”

তিনি আরও বলেন,

“আমরা এমন একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য দল গঠন করবো, যা মানুষের অধিকার ও আকাঙ্ক্ষার কথা বলবে। দলের অভ্যন্তরীণ ঐক্য, জাতীয় স্বার্থ এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা এগিয়ে যাব।”

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন,

“আমরা ভালুকাকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। অনিয়ম ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি নিরাপদ, বাসযোগ্য ও মানবিক ভালুকা গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।”


 



আমাদের পেজ লাইক করুন