ভালুকায় জাতীয় নাগরিক পার্টির ২৪ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা
🖋️ ভালুকা উপজেলা প্রতিনিধি:
ভালুকা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ২৪ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ জুন) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে বীরমুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মহরঢালী, সাবেক ব্যাংকার শাহ মাহতাব উদ্দিন, শেখ মোস্তাক আহমেদ, মো. লোকমান হেকিম, এবং এনসিপির ভালুকা উপজেলা প্রতিনিধি মুফতি হাবিব জিহাদী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
আরাফাত সানী, নুরুজ্জামান কবির, সাকিব আল হাসান, হাফেজ মাওলানা জুনায়েদ হাসান, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম রইছ, ফরহাদ আরেফিন, হাফেজ ইমাম হোসাইন, শান্তা ইসলাম, গোলাম কিবরিয়া উজ্জ্বল, আবু সাইদ, আব্দুল লতিফ, ওয়াসিম এবং আব্দুল মান্নান।
ঘোষণায় বলা হয়, এই সমন্বয় কমিটি আগামী তিন মাস অথবা জেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
কমিটির যুগ্ম সমন্বয়কারী মুফতি হাবিব জিহাদী বলেন,
"ভালুকা উপজেলায় এনসিপিকে আরও সংগঠিত, শক্তিশালী ও গতিশীল করে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা তৃণমূল পর্যায়ে সব ধর্ম ও শ্রেণির মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।"
তিনি আরও বলেন,
"আমরা এমন একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য দল গঠন করবো, যা মানুষের অধিকার ও আকাঙ্ক্ষার কথা বলবে। দলের অভ্যন্তরীণ ঐক্য, জাতীয় স্বার্থ এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা এগিয়ে যাব।"
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন,
"আমরা ভালুকাকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। অনিয়ম ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি নিরাপদ, বাসযোগ্য ও মানবিক ভালুকা গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।"