October 28, 2026, 8:02 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বালু মহাল ইজারাদারদের  সংবাদ সম্মেলন

মোঃ রফিকুল ইসলাম

 

‎রফিকুল ইসলাম দৈনিক ৩৬ জুলাই” ‎সুনামগঞ্জ প্রতিনিধি

 

 

 

 

‎সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শাহজালাল কনস্ট্রাশনের খাসিয়ামারা বালুমহাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেছেন।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব বাংলাবাজার ইউনিয়নের হকনগর বাঁশতলা শহীদ মিনার রেস্ট হাউসে এই সংবাদ সম্মেলন করেন তারা।

‎

‎সংবাদ সম্মেলনে বক্তব‍্য রাখেন, দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউপি চেয়ারম্যান ইজারাদার হারুন অর রশিদ ও প্রবাসী মুর্শেদ আলম।

‎

‎এছাড়াও উপস্থিত ছিলেন ছাতকের ইজারাদার ছদরুল আলম সোহান,  দোয়ারাবাজার বোগলার জামাল উদ্দিন ও প্রবাসী রশিদ আহমদ, রোয়াব আলী, মনির মিয়া, আবু হানিফ, মোতালিব মিয়া, আনোয়ার হোসেন, নাসির মিয়া, শফিক মিয়া, আবিদ মিয়া প্রমূখ।

‎

‎

‎সংবাদ সম্মেলনে খাসিয়ামারা বালু মহালের ইজারাদারগণ বলেন, আমরা পহেলা বৈশাখ থেকে এক বছর মেয়াদে খাসিয়ারা নদী ইজারা এনেছি। এখন খাসিয়ারা নদী ভরাট হয়ে নাব‍্যতা হারিয়ে যাচ্ছে। তাই নদী নাব‍্যতা রক্ষা করতে হবে। এই জন‍্য নদী থেকে বালু উত্তোলন করা জরুরি।

‎

‎তারা বলেন, এই খাসিয়ামারা নদীর বালু মহাল সৃষ্টি হওয়ায় হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে।

‎

‎তারা বলেন, কিছুদিন আগে জেলা প্রশাসক এই নদী পরিদর্শন করায় নদীর দুই তীরে স্থায়ী বেরীবাঁধ নির্মাণের জন‍্য পাউবোকে নির্দেশ দেন। পাউবো এই বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে। একই সাথে লক্ষীপুর ইউনিয়নের সাথে যোগাযোগ সড়ক নির্মাণের কাজও শুরু হয়েছে। এটা এই এলাকার জন মানুষের উন্নয়ন।

‎

‎তারা বলেন, কৃষিকাজ করার সুবিধার্থে পানি সংরক্ষণের রাবার ড‍্যামকে সংস্কার করে রাবার প্রতিস্থাপন করা হবে। এই জন‍্য রাবার ড‍্যাম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

‎

‎তারা আরোও বলেন, খাসিয়ামারা নদী ইজারা মানে বালু উত্তোলন করে নদীর নাব‍্যতা রক্ষা করা। সরকারী নীতিমালা অনুযায়ী নদীর নাব‍্যতা রক্ষা করা হবে।

‎

‎তারা আরও বলেন, নদীর নাব‍্যতা রক্ষায় বালু উত্তোলন হলে নদীর তীরের এবং প্রাকৃতিক পরিবেশের যাতে ক্ষতি না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। আমরা চাই এলাকার উন্নয়ন এবং এলাকার প্রায় ৩০ হাজার মানুষের উন্নয়ন। এই জন‍্য আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই।



আমাদের পেজ লাইক করুন